সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

ফিচার
  >
ব্যক্তিত্ব

ভারতবর্ষের বিখ্যাত জাদুকর প্রতুল চন্দ্র সরকার

নিউজজি ডেস্ক ২৩ ফেব্রুয়ারি , ২০২৫, ১৪:২৭:২২

308
  • সংগৃহীত

ঢাকা: পি. সি. সরকার ছিলেন ভারতবর্ষের বিখ্যাত জাদুকর। তার পুরোনাম প্রতুল চন্দ্র সরকার। তিনি অন্যতম একজন আন্তর্জাতিক জাদুকর ছিলেন, যিনি ১৯৫০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তার জাদু দেখিয়েছেন। তার অন্যতম প্রদর্শনী ছিল ইন্দ্রজাল প্রদর্শনী। এই প্রদর্শনী তিনি প্রথমে মঞ্চে ও তারপর টেলিভিশনে দেখিয়েছিলেন।

প্রতুলচন্দ্র সরকার ১৯১৩ সালের ২৩ ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের (পূর্বে: বেঙ্গল, ব্রিটিশ ভারত) টাঙ্গাইল জেলার আশেকপুর গ্রামে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।[১][২] তিনি শিবনাথ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি তার জাদুবিদ্যার প্রাথমিক ধারণা নেন গণপতি চক্রবর্তীর কাছ থেকে। তার জাদু ১৯৩০ সালের দিকে জনপ্রিয় হওয়া শুরু হয়। তিনি কলকাতা, জাপান এবং আরো অনেক দেশেই জাদু দেখিয়েছেন।

প্রতুলচন্দ্র সরকার কলকাতার বাসন্তী দেবীকে (মৃত্যু: ২৬ ডিসেম্বর ২০০৬, কলকাতা) বিয়ে করেন। তার তিন ছেলে, মানিক সরকার, পি সি সরকার জুনিয়র ও পি.সি.সরকার ইয়ং।

১৯৭১ সালের ৬ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers