রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ব্যক্তিত্ব

জহির রায়হানকে হারানোর ৫৪ বছর আজ

নিউজজি ডেস্ক ৩০ জানুয়ারি , ২০২৬, ১১:২১:৪৭

298
  • ছবি : সংগৃহীত

ঢাকা: প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ৫৪তম অন্তর্ধান দিবস আজ। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি, নিখোঁজ বড় ভাই—সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে মিরপুর বধ্যভূমিতে যান তিনি। সেখানেই মাত্র ৩৬ বছর বয়সে তার আর ফেরত আসা হয়নি।

পরবর্তীতে জানা যায়, মুক্তিযুদ্ধবিরোধী শক্তির হাতে মিরপুরে তিনি শহীদ হন। দুঃখজনকভাবে আজও তার মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের কিছু আগে নির্মিত তার কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেওয়া’ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন তিনি। ‘নিগার’ চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers