বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
পাঠক বিভাগ

প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর পদক্ষেপ নিন

মো. জাহানুর ইসলাম ২২ অক্টোবর , ২০১৮, ১২:৫১:৪৪

6K
  • প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর পদক্ষেপ নিন

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ—এসব সতর্কীকরণ সপষ্ট করে বড় বড় অক্ষরে প্রতিটি সিগারেটের প্যাকেটে লেখা আছে; তা  সত্ত্বেও মানুষ বিরত থাকছে না ধূমপান থেকে। ধূমপানের ফলে ফুসফুস যেমন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে যকৃত্-এরও। যিনি ধূমপান করেন এবং যাঁরা তাঁর আশেপাশে থাকেন তাঁরা উভয়ে সমানভাবে ক্ষতিগ্রস্ত হন—এই বিষয়ে সবাইকে সচেতন করতে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে হবে যাতে করে অধূমপায়ীরা সিগারেটের নিকোটিনের শিকারে পরিণত না হন। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জাহানুর ইসলাম

শিক্ষার্থী, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers