বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
পাঠক বিভাগ

পথচারীদের নিরাপত্তা

হাফিজ আমান ২৬ অক্টোবর , ২০১৮, ০০:৩১:৪৪

6K
  • পথচারীদের নিরাপত্তা

সরকার যানবাহনের অবাধ চলাচলের জন্য নতুন নতুন রাস্তা নির্মাণ, ফুটওভারব্রিজ ও ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কঠিন আইনেরও ব্যবস্থা করেছে। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জনসাধারণ যাতে সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে বিষয়ও প্রশাসনকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে, জনসাধারণের চলাচলের জন্য অনেক সড়কেই ফুটপাত নেই আর থাকলেও তা হয়তো অপরিচ্ছন্ন অথবা অবৈধ দখলে। যে কারণে পথচারীরা নিরাপদ ফুটপাত না পেয়ে অনিরাপদ মূল সড়ক ব্যবহারে বাধ্য হন। যা কখনো কখনো বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, পথচারীদের কল্যাণে পরিচ্ছন্ন ও নিরাপদ ফুটপাত নিশ্চিত করুন।

হাফিজ আমান

পার্ক স্কুল অ্যান্ড কলেজ,

সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers