রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার
  >
পাঠক বিভাগ

আবার দেখা যদি হলো সখা…

আহমদ মানিক ২৮ মার্চ , ২০২৫, ১৪:৫১:২০

827
  • আবার দেখা যদি হলো সখা…

কিরে দোস্ত,  স্কুলে চলে আসছি, ইফতারের আর আধ ঘণ্টা সময় বাকি, তুই কই?’ ইফতার পার্টিতে যোগ দিতে  এক বন্ধুর দেরি দেখে মুঠোফোনে বন্ধুর খবর নিচ্ছিল আরেক বন্ধু। স্কুল গেটে চলে আসা শুনে হাসি ফুটে বন্ধুটির মুখে।

শৈশবের  সেই স্কুল প্রাঙ্গণে আড্ডা মেতে উঠে সব সহপাঠীরা। সারিবদ্ধ ভাবে প্লেটে ইফতারের ছোলা, খেজুর, বিরিয়ানি, কলা, জুস, নিয়ে বসা ক্লাসরুমে ব্রেঞ্চে। আযানে আগে  দোয়া ওমোনাজাতের  মধ্যামে  ইফতার শুরু প্রিয় বন্ধুদের সাথে। অল্প সময়ে ফিরে যা-ও  ক্লাস রুমের সকল স্মৃতিময় কথা শিক্ষার আতুড়ঘর সেই শিক্ষা প্রতিষ্ঠান।  সময়ের ব্যবধানে  কেউ ব্যবসায়িক, চাকরিজীবী, গৃহিণী, গ্র্যাজুয়েট,  মেডিকেল স্টুডেন্ট, বুয়েট স্টুডেন্ট।

আত্মশুদ্ধির মাস রমজানের অন্যতম অনুসঙ্গ হলো ইফতার। পুরোদিন রোজা রাখার পর বন্ধু-বান্ধবদের নিয়ে একসঙ্গে ইফতারে যে আনন্দ তা বছরের অন্য কোন মাসে আর দেখা যায় না। রোজাকে কেন্দ্র করে আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধনে শৈশবের স্কুল ক্লাস রুমে  এমন  চিত্রে দেখা যায় বগুড়ার শেরপুর ডি জে হাইস্কুলে। ইফতার শেষে নিজেদের বর্তমান অবস্থা ও আড্ডা মেতে উঠে বেলীফুলের গন্ধে স্কুল প্রাঙ্গণে।

ইফতারে উদ্যোগ বিষয়ে যানান  স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও হাজী দানেশ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শিহাব  তিনি বলেন আমাদের বেশভাগ বন্ধু পড়াশোনা শেষ কেউ চাকরি, ব্যাবসা করছে  ভ্রাতৃত্বের বন্ধনে জন্য এই ইফতার টা খবই অল্প সময়ের মধ্যে আয়োজন করেছি সেজন্য অনেকের সাথে যোগাযোগ করতে পারিনি। তবে এই অল্প সময়ে যারা অংশগ্রহণ করছিল তাদের অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অনেক সুন্দর করে ইফতার অথবা ঈদ পুনর্মিলনীর আয়োজন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ইফতারের আয়োজন নিয়ে আরেক শিক্ষার্থী  শাহরিয়ার মামুন বলেন, ইফতার মূল্য উদ্দেশ্য ছিলো সবার সাথে দেখা করা। সাত বছর হলো আমরা স্কুল থেকে বের হইছি অনেকের সাথে এই ৭ বছরে একবার ও দেখা হয়নি। এই ইফতার এর মাধ্যমে অনেকের সাথে দেখা হলো। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। প্রতিবছরই কোনো না কোনো আয়োজন করে সবাইকে এক সাথে করতে চাই ইনশাআল্লাহ।

স্কুলের আরেক প্রাক্তন শিক্ষার্থী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জান্নাত আক্তার বলেন, স্কুলে ক্লাসরুমের স্মৃতিময় দিনগুলো খুব মনে পড়লো  আজকের এই ইফতারের আয়োজন  পুরানো সব বেস্ট ফ্রেন্ডদের সাথে গল্প আড্ডা শৈশবে ঠিক যেমন আনন্দ করতাম অতীত ফিরে গেলাম মনে হচ্ছে।

ব্যবসায়িক মোহাম্মদ বায়জিদ বলেন, আট বছর হয়ে গেল এসএসসি পরীক্ষা দিয়েছি। অনেক প্রিয় বন্ধুদের সাথে দেখা নাই। স্কুলের বন্ধু বন্ধন সত্যিই অন্যরকম  আমরা দুই স্কুল বন্ধু এখন ব্যবসায়িক পাটনার।  ইফতারে দাওয়াত সবাইকে দেখে ভালো লাগা কাজ করছে।

সংসারে কাজের চাপ স্বামী  সন্তান লালন-পালন পরিবারে সময় আটছে জান্নাতুল ফেরদৌসের জীবন তিনি বলেন, আমার মেয়ের বয়স ৭ বছর হচ্ছে ওরে নিয়ে আসলাম ঘুরে দেখাবো, “যখন শুনলাম বন্ধুরা ইফতার করবে স্কুলে ছুটে চলে আসছি। ফেসবুকের মেসেঞ্জারে হঠাৎ মেসেজ, বন্ধু আমরা স্কুলে ইফতার করবো এক সাথে এসএসসি ব্যাচ। হৃদয়ে অদ্ভুত টান লাগলো  আনন্দে মুহূর্তে চোখে পানি এলো” খুব খুশি হলাম বলাম আমি অফিসের ছুটি পাইছি  বাড়ি যাচ্ছি। আগে তোদের সাথে ইফতার করব আড্ডা দিয়ে তারপর বাড়ি যাব রমজানে এই বন্ধুত্ব সম্পর্কে অটল থাকুক।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers