বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
পাঠক বিভাগ

বিলুপ্তির পথে শিলপাটা

মুনযির আকলাম ৮ মার্চ , ২০১৯, ১৫:২৩:২৬

6K
  • বিলুপ্তির পথে শিলপাটা

রান্নায় রসদ জোগানো বিভিন্ন মসলা মিহি বা গুঁড়া করার জন্য গ্রামবাংলার প্রতিটি পরিবারের কাছে সুপরিচিত একটি জিনিস—পাথরের শিলপাটা। একটা সময় ছিল শিলপাটাতে থাকত ঘরের গৃহিণীদের কাছে প্রতিদিনের রুটিন মাফিক কাজ। এমন বাড়ি ছিল না যার প্রতিটি রান্নাঘরের এক কোণায় শিলপাটা দাঁড় করিয়ে রাখা হয়নি। মসলাযুক্ত রসনাবিলাসী বাঙালি রাঁধুনি বা বাবুর্চি শিলপাটা ছাড়া ছিল অচল। শিলপাটা ছাড়া চুলায় হাঁড়িও উঠত না। ব্যাপক চাহিদা ছিল শিলপাটার। কিন্তু কালের বিবর্তন ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ধীরে ধীরে কমতে থাকে শিলপাটার ব্যবহার। এ যুগে বিভিন্ন মেশিনের সাহায্যে সব ধরনের মসলা ভাঙানো বা গুঁড়া করার ফলে শিলপাটার ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। প্রত্যন্ত অঞ্চল ছাড়া শিলপাটার ব্যবহার এখন আর তেমন চোখে পড়ে না। এদেশে পাথর কেটে শিলপাটার ব্যবহার ঠিক কবে শুরু হয়েছিল তা নিয়ে আছে বিভিন্ন মতামত। তবে এ পদ্ধতি বহু প্রাচীন তা লোকসাহিত্য, প্রবাদপ্রবচন ইত্যাদি থেকে অনুমান করা যায়। সরষে ইলিশের জন্য সরিষা বাটা, বিভিন্ন মুখরোচক ভর্তা সুস্বাদু করতে রান্নাঘরের অনিবার্য উপকরণ শিলপাটার বিকল্প নেই আজো। ভেজাল ভোজবাজির এযুগে আবারও সুদিন ফিরুক—রসনা তৃপ্ত বাঙালির অনন্য ঐতিহ্য পাথরের শিলপাটার। প্রাচীন এই শিলপাটা রক্ষায় সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। অন্যথায় হারিয়ে যাবে পারিবারিকভাবে ব্যবহূত এই শিলপাটা।

মুনযির আকলাম

কোরপাই, কুমিল্লা

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers