বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

ফিচার
  >
বিশেষ দিবস

আজ বিশ্ব শ্বশুর দিবস

নিউজজি ডেস্ক ৩০ জুলাই , ২০২৫, ১৪:৩৮:১২

370
  • আজ বিশ্ব শ্বশুর দিবস

ঢাকা: আজ বিশ্ব শ্বশুর দিবস। নিজের শ্বশুরকে শুভেচ্ছা জানানোর মতো এমন দিন বছরে আর একটিও নেই। প্রতি বছর ৩০ জুলাই পালিত হয় শ্বশুর দিবস। দিনটির যাত্রার কোনো ইতিহাস নেই তবে ধারণা করা হয় কোনো গিফট ও কার্ড কোম্পানি এই দিবসের প্রচলন করেছিলো। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই দিনটি পারিবারিক উৎসবের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে।

এই দিনে জামাইরা শ্বশুরকে বিশেষ কার্ডে কোনো বার্তা পাঠিয়ে থাকেন। ভালোবাসা ও সম্মান প্রকাশ করতেই মূলত জামাইরা এ কাজ করে থাকেন। পৃথিবীতে শ্বশুরকে যে সম্মান করা কিংবা নিজের বাবার মতোই ভালোবাসা হয় সেটা বুঝাতেই মেয়েরা জামাইরা বার্তা পাঠান।

নিজের বাসায় ঘরোয়া অনুষ্ঠান করে শ্বশুরকে দাওয়াত দেয়া এবং নানা পদের খাবার ও উপহার দিয়ে থাকেন জামাইরা। জামাইয়ের কাছে শ্বশুরকে বিশেষ কেউ বুঝাতেই এমন আয়োজন করা হয়। অনেকেই শ্বশুরের সাথে বসে মাছ ধরেন এবং আড্ডাও দিয়ে থাকেন।

তাই আর দেরি কেন? একটি বার্তায় শ্বশুরকে জানিয়ে দিন বিশেষ এই দিনের শুভেচ্ছা। চাইলে দামি উপহার নিয়ে চলে যেতে পারেন তার কাছে কিংবা রাতে ডিনারে আজ শ্বশুরকে নিমন্ত্রণ করতে পারেন। এমন দিনে শ্বশুরের সাথে দূরত্ব না কমালে আর কবে?

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers