শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

ফিচার
  >
বিশেষ দিবস

আজ বিশ্ব দুগ্ধ দিবস

নিউজজি প্রতিবেদক ১ জুন , ২০২৬, ১৪:১২:২০

223
  • সংগৃহীত

ঢাকা: আজ ১ জুন বিশ্ব দুগ্ধ দিবস। দুগ্ধ খাতের উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর উদ্যোগে ২০০১ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

দুধ কেবল একটি পুষ্টিকর খাদ্যই নয়, এটি কৃষি, জনস্বাস্থ্য, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন এবং নিরাপদ খাদ্য ব্যবস্থার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ২০২৬ সালের বিশ্ব দুগ্ধ দিবসের প্রতিপাদ্য নারী খামারিদের অবদানকে গুরুত্ব দিয়ে নির্ধারণ করা হয়েছে—‘সেলিব্রেটিং উইমেন ফার্মার্স’।

এবারের দিবসটি দুধের পুষ্টিগুণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, যেমন সেন্সর ব্যবহার, জিনভিত্তিক নির্বাচন, তথ্যপ্রযুক্তির প্রয়োগ এবং নারী খামারিদের ভূমিকা নিয়ে নতুনভাবে ভাবনার সুযোগ সৃষ্টি করেছে।

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে “দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” শীর্ষক আলোচনা সভা, র‌্যালি এবং দুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ঢাকায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সকালে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন। পরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

বিশ্ব দুগ্ধ দিবস বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জাতিসংঘের অঙ্গসংগঠন খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ২০০১ সাল থেকে প্রতিবছর ১ জুন দিবসটি পালিত হয়।

ডেইরি খাতের কার্যক্রম বৃদ্ধির সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে দিসবটি পালিত হয়। মানুষের জীবন ধারণের জন্য দুধের গুরুত্ব অসীম। সেই কথা মাথায় রেখে এ দিবসের তাৎপর্য অনেক।

২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্তকরণে উৎসাহিত দিতে প্রতিবছর বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে দিবসটি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers