রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার
  >
বিশেষ দিবস

বিশ্ব হাতি দিবস আজ

নিউজজি ডেস্ক ১২ আগস্ট , ২০২৬, ১৪:১৬:০৫

137
  • হাতি দিবস

ঢাকা: ক্রমাগত কমে যাচ্ছে বনভূমির পরিমাণ, ফলে সংকুচিত হচ্ছে হাতির নিরাপদ আবাসস্থল ও বিচরণক্ষেত্র। আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী হাতি এখন অস্তিত্বের সংকটে রয়েছে। এ প্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং হাতির সুরক্ষায় বিশ্বজুড়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রতিবছর ১২ আগস্ট পালিত হয় বিশ্ব হাতি দিবস।

হাতি সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২০১২ সালে বিশ্ব হাতি দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। কানাডার চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস ও মাইকেল ক্লার্ক এবং থাইল্যান্ডের এলিফ্যান্ট রি-ইন্ট্রোডাকশন ফাউন্ডেশন যৌথভাবে এ উদ্যোগে ভূমিকা রাখেন। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার হাতিদের ক্রমবর্ধমান সংকট, আবাসস্থল ধ্বংস এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই ছিল দিবসটির অন্যতম উদ্দেশ্য।

প্রথম বিশ্ব হাতি দিবস উপলক্ষে ২০১২ সালের ১২ আগস্ট প্যাট্রিসিয়া সিমস নির্মিত ‘রিটার্ন টু দ্য ফরেস্ট’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে বন্দিদশা থেকে এশীয় হাতিদের পুনরায় বনে ফিরিয়ে দেওয়ার গল্প তুলে ধরা হয়। চলচ্চিত্রটি হাতি সংরক্ষণের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পর থেকে প্রতিবছর এ দিনে বিভিন্ন সংস্থা, পরিবেশকর্মী ও সচেতন মানুষ হাতি রক্ষায় নানা কর্মসূচি পালন করে আসছেন।

একসময় এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে বিপুলসংখ্যক হাতির বিচরণ ছিল। কিন্তু আবাসস্থল ধ্বংস, বন উজাড়, অবৈধ শিকার ও মানুষের সঙ্গে সংঘাতের কারণে বর্তমানে তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার-এর তথ্য অনুযায়ী, গত এক শতাব্দীতে এশীয় হাতির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। আফ্রিকান হাতির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বাংলাদেশেও বন্য হাতির পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের বনাঞ্চলে বিচরণকারী হাতিরা প্রতিনিয়ত নানা ধরনের সংকটের মধ্যে পড়ছে। বনভূমির ওপর বাড়তে থাকা চাপের কারণে সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল ও চলাচলের করিডোর।

বিশেষ করে কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসতি স্থাপনের পর বনাঞ্চলের ওপর চাপ আরও বেড়েছে। এতে হাতির স্বাভাবিক বিচরণক্ষেত্র সংকুচিত হওয়ার পাশাপাশি মানুষ ও বন্য হাতির সংঘাতের আশঙ্কাও বাড়ছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers