মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

বালি ভ্রমণ যেন রোমাঞ্চকর এক জার্নি

নিউজজি ডেস্ক ১৮ অক্টোবর , ২০২৩, ১২:৫৮:২২

698
  • ছবি: ইন্টারনেট

বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ অন্যতম। দূর দূরান্ত থেকে এর মনোরম দৃশ্য দেখার জন্য প্রতিবছর বহু পর্যটক এখানে ভিড় জমান।

বালি ভ্রমণে মানুষ হয়তো মনে করে অনেক খরচ বা ব্যয়বহুল। কিন্তু ব্যাপারটা এত ব্যয় সাধ্য নয়। জানলে অবাক হবেন বাংলাদেশীদের কোন ভিসা লাগে না। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার সময়ের ব্যবধান মাত্র দুই ঘন্টা।

বালি ভ্রমণে ৩০ দিনের জন্য এক্সেমশন ভিসা পাওয়া যায়। কিছু ফর্মালিটি মেইনটেইন করলেই ভিসা ফি বা ছবি ইত্যাদি প্রয়োজন হয় না। যদি হোটেল বুকিং আর রিটার্ন এয়ার টিকেট আইটিনারির প্রিন্ট কপি ইমিগ্রেশন থাকে তাহলে কোন ঝামেলা ছাড়াই বালি ভ্রমণে চলে যেতে পারবেন। মাত্র ৫০ হাজার টাকা মত ব্যয় করার মনোভাব থাকলেই আপনিও খুব সহজে চলে যেতে পারবেন বিশ্বের সবচেয়ে সুন্দর স্থান গুলোর মধ্যে একটি ইন্দোনেশিয়া।

জেনে নিন কিভাবে যাবেন

১. বিমান ও পরিবহনে খরচ কত হতে পারে ----

ভ্রমণের বেশ কিছুদিন আগে থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানের টিকিট কেটে রাখতে হবে। ২৫ হাজার টাকা খরচ হতে পারে অন্তত এক মাস আগে টিকিট কাটলে। আর যদি এক মাসের পূর্বে ফ্লাইটের টিকিট বুক করতে পারেন তাহলে ১৫ থেকে ১৭ হাজারের মধ্যেই করতে পারবেন।

ইন্দোনেশিয়ায় পৌঁছে আপনি উবারে চড়ে ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন। তবে গোজেক নামের নিজস্ব ট্যাক্সি পরিসেবার ব্যবস্থা রয়েছে ইন্দোনেশিয়ায়। আর সব থেকে সহজ মাধ্যম এটি কারন এটি বুক করার জন্য সিম কার্ড লাগেনা।। মাত্র ২৫ থেকে ১০০ টাকার ভাড়ায় আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। বালি ভ্রমণে সাইকেল ভাড়া বা স্কুটার ভাড়া গড় খরচ দিন প্রায় ৪০০ টাকা।

২. বালিতে শপিং করার সময় যা খেয়াল রাখতে হবে

এখানে গিয়ে শপিং করার মানসিকতা থাকলে আপনাকে সে ক্ষেত্রে হতে হবে বেশ দক্ষ। দামাদামীতে করতে হবে বেশ কৌশল। এতে আপনি ঠকবেন না। এখানকার সেরা মার্কেট হলো উবোর্ড আর্ট। দোকানিরা সর্বক্ষেত্রে সকল জিনিসের অনেক দাম বলবে সেটি অর্ধেক দামে নিতে পারবেন যদি আপনি কেনাকাটার বিষয়ে দক্ষ হন।

৩. কোথায় থাকবেন ও খরচ কত হতে পারে

বালিতে একটি ডরমেটরি বেডের দাম ১৫০ থেকে ২ হাজার টাকার মধ্যে। বালিতে বিভিন্ন বাজেটের মধ্যে থাকার জায়গা পেয়ে যাবেন।সস্তায় থাকতে চাইলে নিউ উবড হোস্টেল  বেস্ট চয়েজ। সেখানে খুব কম দামে ব্রেকফাস্ট ও লকার সহ একটি এসি রুম পেয়ে যাবেন।

৪. খাবারের খরচ কত লাগতে পারে

বালিতে রয়েছে নানা বাজেটের রেস্তোরা। ওখানকার খাবারগুলো বেশ মুখরোচক। ১০০ থেকে ৩৫০ টাকার মধ্যে বেশ ভালো খাবার পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে যদি আপনার বাজেট আরো কম হয় তাহলে স্থানীয় খাবার খান। আরও কম খরচ হবে এবং সেখানকার স্থানীয় খাবারের স্বাদও বেশ ভালো

৫. কোন কোন স্পট ঘুরবেন?

বালিতে কিছু অফবিট দীপ রয়েছে। গিলি ও নুসা  দ্বীপে আপনি আপনার প্রিয়জনের সাথে একান্তই কিছুটা সময় কাটাতে যেতে পারেন।

বালিতে নৌকার ভাড়া নির্ভর করে আপনি কোন দ্বীপে যেতে চান তার ওপর। তবে বোটিং করার ক্ষেত্রে ৭০০ থেকে ১,৫০০ টাকার মতো লাগতে পারে । সন্ধ্যার পর সেমিনাকের পটেটো হেড ও লা প্লানচা, সনডাউনসের কাঙ্গুর ওন্ড মেন্স, লা ফেম্ভালার মতো বিচ ক্লাবে বিনামূল্যে প্রবেশ করা যায়।

এ ভাবে অল্প খরচে আপনি ইন্দোনেশিয়ার বালি ভ্রমণে পরিবারকে সাথে নিয়ে গিয়ে  বেশ মজা করতে পারেন। এতে আপনার ছুটির দিনগুলো আনন্দময় হয়ে উঠবে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers