সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

ভ্রমণে শরীর ভালো রাখতে কী করবেন?

নিউজজি ডেস্ক ২ মার্চ , ২০২৪, ১১:৫১:৩০

541
  • ভ্রমণে শরীর ভালো রাখতে কী করবেন?

ঢাকা: কাজের ফাঁকে কয়েকদিন ছুটি পেলে নতুন জায়গা ভ্রমণ করতে কার না ইচ্ছে হয়? নতুন জায়গা, পরিবেশ, প্রকৃতি, সঙ্গে সেই স্থানের জনপ্রিয় খাবার। সবই  উপভোগ হতে পারে। কিন্তু একই সাথে শরীরের জন্য এত কিছু নতুনত্ব একটা চ্যালেঞ্জও বটে। আবার, অচেনা জায়গায় মনমতো চিকিৎসক পাওয়া মুশকিল আর বেড়াতে গিয়ে বিছানায় শুয়ে থাকতে কার ভাল লাগে বলেন? সেক্ষেত্রে এই ৫টি টিপস আপনাকে ভ্রমণের সময়ও সুস্থ রাখতে সাহায্য করবে। 

 ১. প্রচুর পানি পান করুন: ভ্রমণে প্রচুর ক্লান্তি আসে শরীরে। তাই নিয়ম করে পানি পান করা খুবই জরুরি। সঠিক হাইড্রেশন আপনাকে সক্রিয় রাখবে। শরীরে শক্তি জোগাবে। পাশাপাশি অন্ত্রের সমস্যার ঝুঁকিও কমাবে।

২. স্বাস্থ্যকর সকালের নাস্তা : সকালের নাস্তায় স্বাস্থ্যকর কিছু খেলে সারাদিন চনমনে থাকতে পারবেন। আর অ্যাসিডিটি, ফোলাভাব এবং অন্যান্য স্বাস্থ্যের ঝুঁকি কমবে।

৩. স্ন্যাকস রাখুন সঙ্গে : ভ্রমণে প্রচুর হাঁটাচলা করতে হয়, যার অর্থ আপনার খাবার খুব তাড়াতাডড়ি হজম হয়ে যা য়। তাই বার বার খিদে পায়। এই সময়  স্ন্যাক্স কার্যকরী। 

৪. যতটা সম্ভব জাঙ্ক ফুড এড়িয়ে চলুন: মশলাদার খাবার এড়িয়ে চলুন। এতে অসুস্থ হওয়ার ঝুঁকি কমবে।

৫. সহজপাচ্য খাবার খান: ভোজনরসিক হিসাবে আপনি অবশ্যই যে অঞ্চলে ভ্রমণ করেন সেই স্থানের খাদ্য সংস্কৃতি অন্বেষণ করতে পছন্দ করেন। তবে অবশ্যই পরিষ্কার পরিছন্ন জায়গা থেকে খাবার খান। আর এমন কিছু খাবার বেছে নিন, যা সহজেই হজম হয়। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers