মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

ঘুরে আসুন করটিয়া জমিদার বাড়ি

নিউজজি ডেস্ক ১৮ মার্চ , ২০২৪, ১৩:৪৬:২৪

3K
  • ঘুরে আসুন করটিয়া জমিদার বাড়ি

ঢাকা: অল্প সময়ে কোথায় যেতে পারেন তাই ভাবছেন? হাতে যদি একদিন সময় থাকে তবে ঘুরে আসতে পারেন টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ি। পরিবার নিয়ে সময় কাটাতে জায়গাটি মন্দ নয়। 

চলুন জেনে নেয়া যাক করটিয়া জমিদার বাড়ি কিভাবে যাবেন?

সড়কপথে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৮৪ কিলোমিটার। দুই থেকে আড়াই ঘণ্টায় বাসে করে ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়া যায়। মহাখালী বাস টার্মিনাল নিরালা, ঝটিকা, ধলেশ্বরী, বিনিময় ইত্যাদি বাস নিয়মিত টাঙ্গাইলে ছেড়ে যায়। বাস থেকে নামতে হবে করটিয়া বাইপাসে। সেখান থেকে রিক্সায় করে পৌঁছে যেতে পারবেন করটিয়া জমিদার বাড়ি। রিক্সা ভাড়া ৩০ থেকে ৫০ টাকা। এছাড়া ট্রেনে করেও টাঙ্গাইলে যেতে পারেন। 

করটিয়া জমিদার বাড়িতে কী দেখতে পাবেন?

করটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। জমিদার বাড়িটি পুটিয়া নদীর তীরে অবস্থিত। যাওয়ার পর প্রথমেই করটিয়া জমিদার বাড়ির বাইরে সুন্দর একটি মসজিদ দেখতে পাবেন। এটি জমিদার বাড়ির মসজিদ হলেও সর্ব সাধারণের জন্যেই উন্মুক্ত। আর জমিদার বাড়িটি চারদিক প্রাচীর ঘেরা। প্রাচীরের ভেতরে রয়েছে লোহার ঘর, রোকেয়া মহল যা আগে জমিদার বাড়ির অন্দর মহল হিসেবে ব্যবহৃত হতো। তবে বর্তমানে এখানে একটি স্কুলের কার্যক্রম চলে। আরও রয়েছে রাণীর পুকুর ঘাট, ছোট তরফ দাউদ মহল ও মোগল স্থাপত্যে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদে মোট আটটি গম্বুজ ও ১৫ ফুট উঁচু একটি সুন্দর মিনার রয়েছে। আর চারপাশের সবুজ শ্যামল প্রকৃতি আপনার মনে এনে দিবে অনাবিল প্রশান্তি। হাসি খেলায় মেতে উঠে কখন যে সময় গড়িয়ে যাবে তা টেরই পাবেন না।

কোথায় খাবেন?

টাঙ্গাইলে খাওয়ার জন্য অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। শহরের মোড়েই অবস্থিত নিরালা হোটেলটি প্রসিদ্ধ। কাছাকাছি দূরত্বে পাবেন আরও কিছু খাবার হোটেল। আর হ্যাঁ, টাঙ্গাইল গেলে বিখ্যাত পোড়াবাড়ির চমচম খেতে একটুও যেন ভুল না হয়। এমন মন ভোলানো মিষ্টি স্বাদ আর কোথাও পাবেন না।

থাকার ব্যবস্থা

টাঙ্গাইলে রাত্রিযাপন করতে চাইলে আগে থেকে পল্লী বিদ্যুৎ ও এলজিইডির সরকারি রেস্ট হাউজে খোঁজ নিয়ে রাখতে পারেন। সেখানে যোগাযোগ করে থাকার ব্যবস্থা করতে পারেন। তাছাড়া আরও কিছু ভালো হোটেল রয়েছে সেখানেও থাকতে পারেন। আর রিসোর্টে থাকতে চাইলে বেশ কিছু  ছোট বড় রিসোর্ট আছে সেখানেও থাকতে পারে।

করটিয়া জমিদার বাড়ির প্রধান ফটক তালা বদ্ধই থাকে। যখন তখন যে কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয় না। তবে আপনি যদি আগে থেকেই এই দর্শণীয় স্থানটি পরিদর্শনের অনুমতি নিয়ে গেলে আপনার ভ্রমণ স্বার্থক হবে। তবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে বৈশাখ মাসের ১ ও ১২ তারিখসহ দুই ঈদের দিন জমিদার বাড়ি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এছাড়াও করটিয়া জমিদার বাড়ির কাছে অন্যান্য স্থানগুলো দেখতে চাইলে, যেতে পারেন ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ, দেলদুয়ার জমিদার বাড়ি, মাওলানা ভাসানীর সমাধি ও জাদুঘর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর করটিয়া সাদাত কলেজ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers