মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

তাজিংডং ভ্রমণ গাইড

নিউজজি ডেস্ক  ২৪ জুলাই , ২০২৫, ১৩:৫৯:৩৪

3K
  • তাজিংডং ভ্রমণ গাইড

অপার প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের আধার পাহাড়ীকন্যা বান্দরবান। উঁচু নিচু পথ, পাহাড়ের শরীর-জুড়ে ঘন সবুজের সমারোহ আর মেঘের লুকোচুরি খেলা বান্দরবনকে করেছে ভ্রমণ-প্রেমীদের জন্য এক স্বর্গ। বান্দরবানের পাহাড়গুলো যেমন দুর্গম তেমনি সৌন্দর্যের মায়াজালে ঘেরা। এই দুর্গম সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে এ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণ পিপাসুদের।

প্রকৃতি কন্যা বান্দরবানের পাহাড়শ্রেণি ট্রেকারদের জন্য এক আকর্ষণের নাম। এখানকার পাহাড়ি রোমাঞ্চকর দুর্গম পথ তাই সকল ট্রেকারদের টানে দুর্নিবার আকর্ষণে। এ্যাডভেঞ্চারপ্রেমীরা তাই সুযোগ পেলেই ছুটে আসে বান্দরবানের পানে। ট্রেকার আর এ্যাডভেঞ্চারপ্রেমীদের অন্যতম এক আকর্ষণের নাম হল তাজিংডং পর্বত। বাংলাদেশের অন্যতম একটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং এ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য দারুণ এক গন্তব্য।

 

কীভাবে যাবেন

আপনাকে প্রথমে বান্দরবান আসতে হবে তাজিংডং যাবার জন্যে। দেশের যেকোনো জেলা থেকেই বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা ভাল। ঢাকার কলাবাগান, সায়দাবাদ এবং ফকিরাপুল থেকে শ্যামলী, হানিফ, ইউনিক, এস আলম, ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর যেকোনো একটি বাসে চড়ে সহজেই বান্দরবানের আসতে পারেন।

এছাড়া মহানগর, তূর্ণা কিংবা চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে প্রথমে চট্টগ্রামে তারপর সোজা বান্দরবানে চলে যেতে পারেন। চট্টগ্রাম শহরের বদ্দারহাট থেকেও পূবালী ও পূর্বানী পরিবহণের নন-এসি বাস ৩০ মিনিট পরপর বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এরপর বান্দরবান শহর থেকে বগালেক যেতে প্রথমে যেতে হবে রুমা বাজার। বান্দরবান থেকে রুমা বাজারের দূরত্ব ৪৮ কিলোমিটার। লোকাল বাস কিংবা চাঁন্দের গাড়ি/জীপে করে রুমা বাজার যাওয়া যায়। বাসে যেতে হলে বান্দরবানের রুমা বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে ১ ঘণ্টা পর পর বাস রুমার উদ্দেশ্যে ছেড়ে যায়। দলগত ভাবে গেলে রুমা বাজার যেতে পারেন জীপ/চাঁন্দের গাড়িতে করে। এক গাড়িতে ১০-১৫ জন যাওয়া যায়। বান্দরবান শহরের জীপ স্টেশন ৩০০০-৪০০০ টাকা ভাড়ায় গাড়ি নিতে হবে।

জীপে করে গেলে সময় লাগবে ২ ঘণ্টার মত। রুমা বাজার পৌঁছে আপনাকে গাইড ঠিক করে নিতে হবে। রওনা হবার আগে রুমা বাজার আর্মি ক্যাম্প থেকে যাবার অনুমতি নিতে হবে। সেখানে নিয়ম অনুযায়ী নাম, ঠিকানা, ফোন নাম্বার লিপিবদ্ধ করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন বিকেল ৪টার পর রুমা বাজার আর্মি ক্যাম্প থেকে অনুমতি কিছুতেই মিলবেনা। রুমা উপজেলা সদর থেকে পায়ে হেঁটে বগালেক হয়ে কেওক্রাডং এর পাশ দিয়ে আপনাকে তাজিংডং যেতে হবে।

 

কোথায় থাকবেন

বান্দরবানে পর্যটকদের থাকার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল, মোটেল, রিসোর্ট এবং গেস্টহাউস রয়েছে। এ ছাড়া তাঁবুতে রাত যাপনের ব্যবস্থাও রয়েছে এখানে। এখানে থাকতে প্রতিদিন রুমপ্রতি গুনতে হবে দেড় থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া পর্যটকদের থাকার জন্য অনেক আকর্ষণীয় কটেজের ব্যবস্থা রয়েছে। সঙ্গে খাবারের রেস্টুরেন্ট আছে। এখানে থাকতে হলে প্রতিদিন গুনতে হবে ২ থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। পর্যটন মোটেলেও সপরিবারে রাত যাপন এবং খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে রাত যাপনে গুনতে হবে রুমপ্রতি দেড় থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।

নিউজজি/এস দত্ত/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers