বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

ঘুরে আসুন বৃন্দাবন থেকে

নিউজজি ডেস্ক  ১৬ অক্টোবর , ২০২৫, ১৬:১৩:৪০

259
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কাশফুল দেখার জন্য খোঁজ করেন কম বেশি সবাই। শুভ্র কাশ ফুলের সৌন্দর্য বিমোহিত করে সবাইকে। কাশফুল সাধারণত পাহাড় কিংবা গ্রামের কোন উঁচু জায়গায়, জলভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, নদীর ধার ইত্যাদি জায়গায় বেড়ে ওঠে। তবে খাল ও নদী এসব জায়গায় এগুলো বেশি জন্মাতে দেখা যায়।

কাশফুল ভালোলাগার বিষয় হলো এর যথাযথ স্থান না চেনায় অনেকেই তাদের কাঙ্খিতো স্থানে যেতে পারেন না। ঢাকার মধ্যেও যে কাশফুলের দেখা মিলতে পারে তা অনেকেরই অজানা। অনেকটা অযত্নেই বেড়ে ওঠে প্রকৃতির অপার বিস্ময়কর এই কাশফুল। যা দেখে আমরা অনেকেই মুগ্ধ হই।

মিরপুর ১২ নম্বর ডিওএইচএস এর পাশেই বৃন্দাবন মাঠ আর এখানেই ফুটে রয়েছে শরতের কাশফুল। বর্তমান সময়ে এই স্থানটিতে রয়েছে পর্যটকদের ভিড় সকাল- সন্ধ্যা।

সেখানে রয়েছে বিনোদনপ্রেমীদের আনাগোনা। রয়েছে ফুচকা -চটপটি সহ নানা ধরনের স্ট্রিটফুড। মন মাতো ছবি তোলার জন্য সেখানে উপস্থিত রয়েছে ভ্রাম্যমান ফটোগ্রাফার। প্রতি পিস ১০-২০ টাকার মধ্যে ছবি তুলে দেন তারা।

কি ভাবছেন কিভাবে যাবেন?

মিরপুর ডিওএইচএস সংলগ্ন বৃন্দাবন মাঠে পৌঁছাতে আপনাকে পাড়ি দিতে হবে চিকন ঢালু রাস্তা ও বাশের সাঁকো। সাঁকো পার হলেই দেখবেন বিস্তৃত মাঠ জুড়ে রয়েছে শত শত কাশফুল।এছাড়াও মিরপুর ১২ নম্বরের ডিওএইচএফ গেট দিয়ে উত্তরার পথ ধরেও কাশফুল দেখতে যেতে পারেন। পায়ে হেটে যেতে না চাইলে মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা ইত্যাদি করেও ঘুরতে যেতে পারেন। অনায়াসে বৃন্দাবন টু উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত অটোরিক্সা রিসার্ভ করেও আপনি ঘুরতে যেতে পারেন।

তবে যেভাবেই হোক না কেন,  ছুটির দিনে এমন জায়গায় ঘুরতে যাওয়া খুব মজার হয়ে থাকে। নিজ ফ্যামিলি বা বন্ধুদের সাথে এমন জায়গায় ঘুরতে যাওয়ায় আপনার মনে ফিরে পাবেন অপার স্নিগ্ধতা। তবে এ বিষয়ে রাখতে হবে বিশেষভাবে সচেতনতা ও সন্ধ্যার পর এসব এলাকাতে না থাকাটাই মঙ্গলজনক হবে আপনার জন্য।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন