বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

ফিচার
  >
ভ্রমণ

চীনের পর্যটন স্বর্গ জিনজিয়াং

নিউজজি ডেস্ক ৩ নভেম্বর , ২০২৫, ১২:৪৬:২৩

406
  • ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশ এখন পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। ২০২৪ সালে প্রায় ৩০ কোটি মানুষ এখানে ভ্রমণ করেছেন। মনোমুগ্ধকর পাহাড়, হ্রদ ও মরুভূমির দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের মুগ্ধ করছে।

তবে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে এক বিতর্কিত ইতিহাস। এক দশক আগে জিনজিয়াং চীনের সবচেয়ে অশান্ত অঞ্চলগুলোর মধ্যে ছিল। এখানকার প্রধান জাতিগোষ্ঠী উইঘুর মুসলিমদের ওপর দীর্ঘদিন ধরে চীন সরকারের দমন-পীড়নের অভিযোগ রয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা জানায়, এক মিলিয়নের বেশি উইঘুরকে পুনঃশিক্ষা শিবিরে আটক রেখে নির্যাতন করা হয়েছে। খবর বিবিসির

তবে চীন সরকার এখন নতুন রূপে সাজিয়ে তুলছে অঞ্চলটিকে। বিলিয়ন ডলার বিনিয়োগে তৈরি হচ্ছে অবকাঠামো, রিসোর্ট ও আন্তর্জাতিক হোটেল চেইন। ২০৩০ সালের মধ্যে বছরে ৪০০ মিলিয়ন পর্যটক আকর্ষণ ও এই খাত থেকে এক ট্রিলিয়ন ইউয়ান আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে চীনা কর্তৃপক্ষ। টেলিভিশন নাটক ও সামাজিক মাধ্যমে ‘অদ্ভুত সুন্দর’ জিনজিয়াংকে তুলে ধরা হচ্ছে ‘চীনের গোপন স্বর্গ’ হিসেবে।

তবে অনেকে বলছেন, পর্যটকদের জন্য সাজানো এই জিনজিয়াং আসল মুখ ঢেকে রাখছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত উইঘুর অধিকারকর্মী ইরাদে কাশগারি বলেন, ‘সরকার এখন আমাদের সংস্কৃতিকে পর্যটনের সাজে বিক্রি করছে। তারা দেখাচ্ছে, আমরা শুধু রঙিন পোশাকে নাচতে জানি– এর বাইরে আর কিছুই নয়। আমি আমার জন্মভূমিতে ফিরতে পারি না, অথচ লাখো পর্যটক সেখানে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই জিনজিয়াংয়ের প্রকৃত ট্র্যাজেডি’ বলেন তিনি।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন