শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার
  >
ভ্রমণ

বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া সহজ হলো

নিউজজি ডেস্ক ২০ আগস্ট , ২০২৬, ১০:৫৮:৫৫

9K
  • সংগৃহীত

ঢাকা: ঢাকার শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম জানিয়েছেন, বিদেশি ভ্রমণকারীরা এখন অনলাইনেই বাংলাদেশের ‘অ্যারাইভাল ভিসা’ বা ট্রানজিট ভিসার আবেদন করতে পারছেন। সম্প্রতি এ পরিষেবা চালু হয়েছে।

তিনি বলেন, “এখন থেকে বিদেশি যাত্রী—যারা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা পেতে চান বা ট্রানজিট ভিসা নিতে চান, তারা অনলাইনেই আবেদন করতে পারবেন।

“একটি কিউআর কোড স্ক্যান করেই ভ্রমণকারীরা ওয়েবসাইটে ঢুকে অন অ্যারাইভাল ভিসার জন্য ফরমটি পূরণ করতে পারবেন।”

আগের প্রক্রিয়ায় ‘অন অ্যারাইভাল ভিসার’ জন্য ভ্রমণকারীদের ঢাকায় আসার পর কাউন্টারে দাঁড়িয়ে আবেদন করতে হতো। এরপর তাদের দেওয়া তথ্য যাচাইয়ে আরও সময় যেতো। সব মিলিয়ে তা একটি দীর্ঘ প্রক্রিয়ায় রূপ নিত।

পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম বলছেন, “এখন এই প্রক্রিয়াটি আরও সহজতর হবে। তারা (বিদেশিরা) বিমানবন্দরে আসার আগেই অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ড পূরণ করতে পারবেন।”

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers