বুধবার, জানুয়ারী ১৮, ২০১৭, ১৭:৪৩:০৭
অর্ধকোটি টাকার মূল্যের মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এগুল সব বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী ও মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল।
নাটোরের চাঁদপুরে একটি প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এসব জব্দ করেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এস এস প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
এসময় প্রতিষ্ঠানটির একটি কারখানা ও গোডাউন সিল করার পাশাপাশি এর মালিক শহিদুল ইসলামকে ১২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নিউজজি/এসএবি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.