শুক্রবার, সেপ্টেম্বর ৭, ২০১৮, ১৬:৩৯:৩০
গত বুধবার (৫ সেপ্টেম্বর) থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ট্রাফিক সচেতনতা মাস। চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে রাজধানীতে ছুটির দিন শুক্রবারও (০৭ সেপ্টেম্বর) তৎপর ট্রাফিক পুলিশ। তাদের সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটি, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সাধারণ মানুষকে সচেতন করছে।