পাঁচডোরা কাঠবিড়ালি (ইংরেজি: Northern Palm Squirrel বা five-striped palm squirrel) (বৈজ্ঞানিক নাম: Funambulus pennantii) হচ্ছে কাঠবিড়ালী পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।