বুধবার, জানুয়ারী ২, ২০১৯, ১১:৩৭:১৭
সারাদেশে শীত জেকে বসেছে। আর নদী-নালাতে কমতে শুরু করেছে পানি। শুরু হয়েছে মাছ ধরা মৌসুম। এ সময় বাজারে কদর বেড়েছে মাছ ধরা পলোর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর ও পুঁটিমারিসহ বিভিন্ন জায়গার ঋষি পাড়ার অনেক পরিবার এ সময় মাছ ধরা পলো বাজারে বিক্রয় করে সংসার চালায়। তাই এখন ব্যস্ত সময় কাঁটাছে ঋষিপাড়া নারী ও পুরুষ।