বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

উত্তরে শীত

বুধবার, জানুয়ারী ২, ২০১৯, ১১:৩৮:৩৬ 

উত্তরবঙ্গে শীত জেঁকে বসেছে। দরিদ্র শীতার্ত মানুষ খুব কষ্টে আছেন। এসব দরিদ্র মানুষের প্রায় সবারই বাড়িঘর ভাঙাচোরা। তাদের কাঁচা ঘরের বেড়া দিয়ে হন হন করে হিমেল হাওয়া প্রবেশ করে। এসব মানুষের অধিকাংশই অসহায় দুর্বল। বয়সের ভারে অনেকেই কাজ করতে পারে না। আবার অনেকের পরিবারই বড়। সেসব পরিবারের ৭-৮ জন সদস্যের একজন মাত্র আয়-রোজগার করে। সেই একজনের দিনমজুরি বা রিকশা টানার আয় দিয়ে সংসার চালানোই মুশকিল। এ শীতে তাই ওই সব মানুষের ভীষণ কষ্ট! একটা কম্বলের আশায় তারা এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। অনেকেরই লেপ কেনার সঙ্গতি নেই। কারণ লেপের দাম বেড়ে যাওয়ায়, দেড় দুই হাজার টাকার নিচে কোনো লেপ পাওয়া যায় না। দরিদ্র মানুষের পক্ষে ওই টাকা সঞ্চয় করে লেপ কেনা সম্ভব নয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers