রবিবার, জানুয়ারী ৬, ২০১৯, ১৫:৩৩:৫৬
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। রোববার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সংসদ ভবনে গিয়ে শপথ নেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়ান।