অমর একুশে গ্রন্থমেলার দশম দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারো বাংলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল সাড়ে ৮টায় এ প্রতিযোগিতা শুরু হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।