বুধবার, নভেম্বর ২৭, ২০১৯, ১৫:১৩:১৫
মঙ্গলবার আলবেনিয়ায় শক্তিশালী এক ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬০০ জন। সেই সাথে নিখোঁজ রয়েছেন আরো অনেকে। মঙ্গলবার ভোররাতে দেশটির রাজধানী তিরানাসহ সংলগ্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়।