রবিবার, এপ্রিল ২৬, ২০২০, ১৫:৪৮:৩৭
করোনাভাইরাসের কারণে দেশের মানুষ যখন ঘরবন্দি ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এ অবস্থায় ধান কাটার শ্রমিক সংকটের কারনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃষক পড়েছেন বিপাকে। ঠিক সেই সময় কৃষকের পাশে দাঁড়িয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।