সোমবার, মার্চ ২২, ২০২১, ১৫:০১:৪০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। সোমবার (২২ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুল দেয়ার পর বেশ কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। ছবি : পিআইডি থেকে।