বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

জীবনযাত্রা

খুলনার ভাপা ইলিশ

আফরোজা খানম মুক্তা সেপ্টেম্বর ৪, ২০২৫, ১৩:০৫:৫৮

308
  • খুলনার ভাপা ইলিশ

ঢাকা: ইলিশ মাছের মৌসুম শুরু হয়েছে আবারও। বর্ষা আর ইলিশ, এই দুই যেন একে অপরের পরিপূরক। খাদ্য রসিক বাঙালির পাতে বর্ষাকালে ইলিশ নেই এমনটা প্রায় দেখাই যায় না। তাই এমন সুন্দর বৃষ্টি ভেজা দিনে মনকে আরও ভালো করে তুলতে ভাপে রান্না করে ফেলতে পারেন ইলিশ। ভাপা ইলিশ একটি ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি। বানাতে সময় কম লাগে, উপকরণও লাগে খুবই কম। এটি যেমন স্বাদে বৈচিত্র্য নিয়ে আসবে, তেমনি অতিথি আপ্যায়নেও আনবে ভিন্ন মাত্রা।

 

উপকরণ

ইলিশ - ছয় টুকরো বা ছয় পিস

পেয়াজ বাটা - চার টেবিল চামচ

শুকনা মরিচ বাটা - ১০টা

হলুদ গুড়া - এক চা চামচের সামান্য কম

ধনে গুড়া - এক চা চামচ

সরিষার তেল - ১/৪ কাপ

কাচা মরিচ - ১০টা

 

প্রণালি

ইলিশ কেটে ধুয়ে সামান্য লবণ মাখিয়ে রেখে দিন। এবার একটা বাটিতে পেঁয়াজ বাটা, শকুনো মরিচ বাটা, হলুদ-ধনে গুড়া সামান্য লবন ও সরিষার তেল মাখিয়ে পেস্ট করে নিন। এবার এই পেস্ট কাটা মাছের পিসের দুই পাশে মাখিয়ে একটা বাটিতে সেট করুন। এবার কাচা মরিচ ফালি করে কেটে বাকি মসলা দিয়ে মাছের ওপরে দিন। এবার চুলায় বসিয়ে ভাপে রান্না করুন ৩০ মিনিট। তৈরি মজাদার ভাপা ইলিশ। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers