মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

জীবনযাত্রা

তীব্র গরমে আরামদায়ক ৫ পানীয়

নিউজজি ডেস্ক জুন ৩, ২০২৬, ১৩:৩৪:৪০

60
  • আরামদায়ক ৫ পানীয়

ঢাকা: তীব্র গরমে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পানিশূন্যতা, অতিরিক্ত ক্লান্তি এবং নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এ অবস্থায় তাজা ফলের রস শরীরকে হাইড্রেটেড ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গরমের সময় কিছু নির্দিষ্ট ফলের রস ও প্রাকৃতিক পানীয় শরীরকে ঠাণ্ডা রাখতে এবং সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এই সময় কোন কোন পানীয় বেছে নেওয়া যেতে পারে—তা জেনে নেওয়া যাক।

তরমুজের শরবত

গরমের এই মৌসুমে তরমুজ সহজলভ্য একটি রসালো ফল, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা লাইকোপিন সূর্যের তাপে ত্বকের কোষের ক্ষতি থেকে সুরক্ষা দেয়। এছাড়া পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যারোটিনয়েড, ভিটামিন-এ, ভিটামিন-বি৬, ভিটামিন-সি, ক্যালসিয়াম ও ফাইবারসহ নানা পুষ্টি উপাদান এতে বিদ্যমান।

তরমুজে থাকা প্রাকৃতিক জৈব অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। তরমুজ কিডনির জন্যও উপকারী, কারণ এটি শরীরের বর্জ্য অপসারণে সহায়তা করে। তরমুজের শরবত শরীরকে ঠাণ্ডা ও সতেজ রাখতে কার্যকর।

আনারসের শরবত

আনারসে ভিটামিন-এ, ভিটামিন-সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা শরীরের পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে। গরমের সময় আনারসের শরবত শরীরকে প্রশান্তি দিতে বিশেষভাবে কার্যকর।

আমের শরবত

কাঁচা আম ভিটামিন-সি সমৃদ্ধ একটি ফল, যা শরীরকে অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা দিতে সাহায্য করে। এটি ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং নখের ভঙ্গুরতা কমাতে সহায়ক। কাঁচা আমের শরবতে পানি, লবণ বা চিনি যোগ করলে তা শরীরের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষুধামান্দ্য কমাতেও কার্যকর ভূমিকা রাখে।

ডাবের পানি

ডাবের পানিতে পাঁচ ধরনের গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট থাকে—পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ও ফসফরাস। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে দীর্ঘক্ষণ ব্যায়ামের পর শরীর ক্লান্ত হয়ে পড়লে ডাবের পানি পান করলে শরীরের তরল ভারসাম্য দ্রুত পুনরুদ্ধার হয় এবং তা শরীরে শক্তি জোগাতে সহায়তা করে।

অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতার কারণে অনেকের প্রস্রাবে জ্বালাপোড়া বা সংক্রমণ দেখা দিতে পারে। এ অবস্থায় ডাবের পানি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে এবং মূত্রনালি পরিষ্কার রাখতে সহায়ক ভূমিকা রাখে। এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম রক্তে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, ফলে উচ্চ রক্তচাপ কমাতেও এটি কার্যকর।

বেলের শরবত

বেলে প্রোটিন, চর্বি, শর্করা, ভিটামিন-এ, ভিটামিন-সি, ক্যালসিয়াম, আয়রন ও ফাইবারসহ বিভিন্ন পুষ্টি উপাদান বিদ্যমান। গরমের সময় বেলের শরবত গ্রহণ করলে হিটস্ট্রোকের ঝুঁকি কমে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যানসার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

বেলের শরবত রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং চোখের পুষ্টি ও সুরক্ষায় ভূমিকা রাখে। পাশাপাশি এটি লিভার সুস্থ রাখতে সহায়তা করে। এই শরবত কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর এবং নিয়মিত গ্রহণে দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক ও অন্ত্রের সমস্যা কমাতে সাহায্য করে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers