রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

জীবনযাত্রা

বর্ষায় শরীরের রক্ষাকবচ 'আমলকী'

নিউজজি ডেস্ক জুলাই ১৩, ২০২৬, ১২:২২:১৪

107
  • সংগৃহীত

ঢাকা: চিকিৎসকেরা কেন এই বর্ষায় প্রতিদিন খালি পেটে আমলকী খাওয়ার জোর সুপারিশ করছেন? জেনে নিন কীভাবে আমলকী হয়ে উঠবে এই বর্ষায় আপনার শরীরের আসল রক্ষাকবচ!

ভারতে বর্ষাকাল নানা ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে আসে। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে এই সময়ে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংখ্যাও বাড়তে থাকে। এইসময়ে মানুষ ভাইরাল জ্বর, সর্দি, ফ্লু ও পেটের সংক্রমণ জনিত অসুস্থতায় ভোগে।  রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়ানোর জন্য আমলকী খাওয়া সবচেয়ে উপকারী।

ডায়টেশিয়ান কণিকা মালহোত্রা বলেন যে, আমলকী দিয়ে দিন শুরু করলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। বর্ষাকালে আমলকী হতে পারে আপনার প্রাকৃতিক রক্ষাকবচ। বিশেষজ্ঞের কাছে জেনে নেওয়া যাক, বর্ষাকালে আমলকী খাওয়া কেন জরুরি।

১. আমলকীতে থাকা ফাইবার হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটা খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও বদহজমের মতো সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। আমলকী অন্ত্রের কার্যকারিতা বাড়ায়, বিপাকক্রিয়া উন্নত করে, খাবার থেকে পুষ্টি শোষণে সহায়তা করে। বর্ষাকালে হজমের সমস্যা বেড়ে যেতে পারে তাই এসময় আমলকী খাওয়া খুবই দরকারি।

২. আমলকী হৃদস্বাস্থ্য়ের জন্যও উপকারী। গবেষণায় দেখা গেছে আমলকী খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও  হৃদস্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। গবেষণা থেকে জানা গেছে, আমলকী খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সহায়ক হতে পারে। 

৩. আমলকীতে প্রাকৃতিক ভাবে উপস্থিত ক্রোমিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এটি খালি পেটে এবং খাবার পরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে ডায়াবেটিসের ওষুধ বিকল্প নয় এটা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবেই খাওয়া উচিৎ।

৪. আমলকীর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। নিয়মিত আমলকী চোখের স্বাস্থ্য বজায় রাখতে, ক্লান্তি কমাতে ও বয়সজনিত সমস্যার ঝুঁকি হ্রাস করতে সহায়ক বলে মনে করা হয়। সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers