শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

জীবনযাত্রা

শিশুদের স্থূলতা রোধে জীবনযাত্রার পরিবর্তন জরুরি

নিউজজি ডেস্ক অক্টোবর ৮, ২০২৬, ১১:০২:১৪

227
  • ছবি : সংগৃহীত

ঢাকা: শিশু ও কিশোরদের স্থূলতা নিয়ন্ত্রণে ওজন কমানোর ওষুধের পরিবর্তে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও কাউন্সেলিংকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্থূলতা বিষয়ে বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত সংস্থাটির প্রথম বৈশ্বিক নির্দেশিকায় এ সুপারিশ করা হয়েছে। খবর রয়টার্সের।

ডব্লিউএইচও জানিয়েছে, ১০ থেকে ১৯ বছর বয়সী স্থূলতায় আক্রান্ত শিশু-কিশোরদের ক্ষেত্রে ওজন কমানোর ওষুধ ব্যবহারের কথা বিবেচনা করা যেতে পারে। তবে তার আগে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে স্বাস্থ্যকর খাবার, শারীরিক কর্মকাণ্ড এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে।

এসব পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না এলে চিকিৎসকের পরামর্শ ও বিশেষজ্ঞ তত্ত্বাবধানে ওজন কমানোর ওষুধ ব্যবহারের সুযোগ রাখা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

একসময় শিশু ও কিশোরদের মধ্যে অপুষ্টিজনিত প্রধান সমস্যা ছিল কম ওজন। ইউনিসেফের তথ্য বলছে, কম ওজনের তুলনায় অতিরিক্ত ওজন ও স্থূলতায় ভোগা শিশু-কিশোরের সংখ্যা বেড়েছে।

ডব্লিউএইচওর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিভাগের পরিচালক লুজ মারিয়া দে রেগিল বলেন, স্থূলতার জন্য ব্যবহৃত ওষুধ সম্পর্কে এখনো পর্যাপ্ত প্রমাণ নেই। তবে এসব ওষুধের কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে চলমান গবেষণা পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers