শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

জীবনযাত্রা

কেমন যাবে আপনার আজকের দিন

নিউজজি ডেস্ক অক্টোবর ৮, ২০২৬, ১১:০৪:৪৭

226
  • ছবি : সংগৃহীত

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বতলে দেয়। চলুন রাশিচক্র অনুযায়ী আজ ৭ অক্টোবর রাশিফলে দিনটি আপনার কেমন যাবে?

মেষ: কাজের চাপে অবসাদ আসতে পারে। ব্যবসায় অশান্তির আশঙ্কা। বুকের সমস্যা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা থাকবে। পড়াশোনার জন্য দূরে ভ্রমণের সম্ভাবনা। যে কোনও দিক থেকে আয় হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা। বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে। ব্যবসায় ভাল সুযোগ নষ্ট হওয়ার যোগ রয়েছে। আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান।

বৃষ: বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে, একটু সাবধান থাকা দরকার। ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন। নিজের কাজে উন্নতি লক্ষ করতে পারবেন। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ ঘটতে পারে। শত্রুর জন্য ব্যবসার ক্ষতির আশঙ্কা। বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে। শিল্পীদের জন্য ভাল সময়। শরীরের ক্ষত থেকে সংক্রমণ ঘটতে পারে। প্রবাসীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে।

মিথুন: প্রেমের ব্যাপারে অবসাদ গ্রাস করতে পারে। ব্যবসায় লাভের সঙ্গে খরচও বাড়বে। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পড়ে থাকা কাজ সেরে ফেলুন। পেটের সমস্যায় কষ্টে কাটতে পারে। বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় খুব ভাল সুযোগ মিলতে পারে। কঠিন কোনও সমস্যার সমাধান হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম পাবেন। বিদেশে বাসরত বন্ধুর জন্য মনখারাপ হতে পারে। বুকে-পিঠে সমস্যা বাড়তে পারে।

কর্কট: সন্দেহজনক মহিলাদের থেকে সাবধান থাকুন। নতুন কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে। হাতের কাজের জন্য সুনাম পেতে পারেন। ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। খুব ভাল গুরুত্ব পাবেন আজ। শত্রুভয় বাড়তে পারে। প্রিয়জনের খবর না পাওয়ায় মনখারাপ হবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। পায়ের যন্ত্রণা বাড়তে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে আয় হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন।

সিংহ: বাড়ির কাছে ভ্রমণ নিয়ে আলোচনা। মানসিক কষ্ট থাকবে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতির সম্ভাবনা। বাড়তি কাজের চাপ থাকবে। জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে। ধর্মীয় কাজে দান করতে পারেন। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। শিল্পীদের জন্য খুব ভাল সময়। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা। কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। খরচের জন্য চিন্তা বাড়বে।

কন্যা: পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। বিবাহ নিয়ে অশান্তি হতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকালের দিকে শুভ পরিবর্তন। বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমে অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে। চাকরিতে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। কোমরে আঘাত লাগতে পারে। কোনও আশা বিনষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে।

তুলা: শিক্ষাগত যোগ্যতার কারণে ভাল কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে। সামাজিক কাজে বাধা আসতে পারে। খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না। সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধে পাবেন। সন্তানদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। আঘাত লাগার আশঙ্কা আছে। হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাধতে পারে। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। বাড়িতে অনেক অতিথি আসতে পারেন।

বৃশ্চিক: উচ্চাভিলাষী ব্যক্তির ফাঁদে পড়ে অর্থব্যয়ের আশঙ্কা। মধুর ভাষণের দ্বারা মন জয় করতে পারবেন। দাম্পত্যকলহের অবসান হবে। বিষয়সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সুযোগসন্ধানীদের থেকে দূরে থাকুন। পেটের সমস্যা বাড়তে পারে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারেন। সঙ্গীতচর্চা থেকে আনন্দ লাভ। অফিসে চাপ বাড়তে পারে।

ধনু : সকালের দিকে কাজের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। কর্মস্থানে গুপ্তশত্রু ক্ষতি করতে পারে। আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন। শেয়ারে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। সবান্ধব ভ্রমণ হতে পারে। দামি কিছু হারিয়ে যেতে পারে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। বাইরে ভোগান্তির আশঙ্কা রয়েছে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের নিয়ে বিবাদের আশঙ্কা।

মকর: অন্যের জিনিসের প্রতি লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন। সংসারে মনঃকষ্টের আশঙ্কা। বাক্পটুতায় শত্রুর মন জয় করতে পারবেন। নতুন কাজের পরিকল্পনা হতে পারে। চিকিৎসার জন্য অর্থব্যয় হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে। প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে। মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। ব্যবসায় অশান্তি হতে পারে। চাকরির স্থানে বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। চাকরিতে চাপ বাড়তে পারে। কাজের প্রতি একটু অনীহা থাকবে। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে।

কুম্ভ: বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। মামলা-মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝমেলা মিটে যেতে পারে। কর্মে বিশেষ একটা মন থাকবে না। বিয়ে নিয়ে কোনও মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনও কাজে হঠকারিতা না করাই ভাল। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি পবে। শিক্ষার ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায় হতে পারে। বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে।

মীন: চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে। প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। নামী কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন। কর্মস্থানে আপনি কারও চক্রান্তের শিকার হতে পারেন। সৃষ্টিশীল কাজে স্ত্রী সাহায্য করতে পারেন। ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা থাকবে। বাবার সঙ্গে বিবাদের আশঙ্কা। কাজে সাহসের পরিচয় দিতে হবে। ভাল কাজের জন্য সুযোগ আসতে পারে। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে। বন্ধুর জন্য মনঃকষ্টের আশঙ্কা।

 

নিউজজি/ এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers