মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

গণমাধ্যম

গরিব দুঃস্থদের মাঝে, ঈদ উপহার সামগ্রী বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ২৫ মে , ২০২৬, ১৯:৩৬:৩৬

107
  • গরিব দুঃস্থদের মাঝে, ঈদ উপহার সামগ্রী বিতরণ

গাজীপুর: পবিত্র “ঈদুল আযহা” উপলক্ষ্যে,  গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা “শ্রীপুর ঐক্য  সাংবাদিক সমিতি'র” উদ্যোগে গরিব দুস্থদের মাঝে  ঈদ  সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (২৫ মে) সোমবার দুপুরে  উপজেলার   মাওনা চৌরাস্তা প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে গরিব দুঃস্থদের মাঝে  ঈদ উপহার সামগ্রী পোলাও চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও সাবান  বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,   “শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতি’র” সভাপতি মহিউদ্দিন আহমেদ  ও সঞ্চালনায় ছিলেন সমিতি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল , (এম .কম)।

এ সময় “শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতি’র” সভাপতি  ও সাধারণ সম্পাদক বলেন, আমরা ঈদুল ফিতরেও গরিব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছিলাম, এবার “ঈদুল আযহা” ঈদ উপহার সামগ্রী  বিতরণে কিছুটা হলেও তাদের ঈদের আনন্দে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছি , আমরা এভাবে প্রত্যেক ঈদে উপহার সামগ্রী বিতরণ করব এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুরে কর্মরত  বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers