বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

গণমাধ্যম

নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ১৩ আগস্ট , ২০২৬, ১১:৫৩:৪৪

110
  • ছবি : নিউজজি

বগুড়া: নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে বহুল প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বিকেলে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এরপর বিকেল ৫টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দৈনিক করতোয়ার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ও থানার উপ-পরির্দশক সাম মোহাম্মদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, নন্দীগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জায়দার, যুবদল নেতা আরিফুল ইসলাম মজনু, মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন, ব্যবসায়ী আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল হাকিম, আপেল, সাব্বির হোসেন, মামুন আহমেদ ও সুমন কুমার নিতাই, মাসুদ রানা, রাকিব বাবু প্রমুখ।

পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, পাঠক, বিজ্ঞাপনদাতা, পত্রিকার এজেন্ট ও বিক্রেতা, শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers