বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

গণমাধ্যম

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি শাহিন-সম্পাদক রঞ্জু

দিনাজপুর প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৫৮:২৪

123
  • ছবি : নিউজজি

দিনাজপুর: দিনাজপুর প্রেসক্লাব নিমতলা, এর দ্বি-বার্ষিক নির্বাচনে মো. শাহিন হোসেন সভাপতি ও রেজাউল করিম রঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোছা. রুনা লায়লা আনুষ্ঠানিক ভাবে নির্বাচিতদের নাম ঘোষনা করেন।

দিনাজপুর প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির মধ্যে ১২টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

বিজয়ী অন্যান্য প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি মো. রেজাউল করিম ও মো. আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক মো. মাহবুবুল হক খাঁন, ক্রীড়া সম্পাদক মো. আব্দুস সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সাঈদ বিপ্লব, নির্বাহী সদস্য মো. রিয়াজুল ইসলাম সন্টু, মো. ইমরুল কায়েস রূপম, মো. মাসুদ রানা ও মো. মিজানুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ও একজন নির্বাহী সদস্য পদে মনোনয়ন পত্র কেউ না নেয়ায় এ তিনটি পদ শূন্য রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers