রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

গণমাধ্যম

তৌফিক ভাই, আপনি ভালো সাংবাদিকতাই করেছেন

মাঈনুদ্দীন দুলাল ৩ অক্টোবর , ২০২৬, ১৯:০৫:৫৩

283
  • তৌফিক ভাই, আপনি ভালো সাংবাদিকতাই করেছেন

তৌফিক ইমরোজ খালেদী ভাই আপনাকে কয়েকবার দেখেছি মাত্র। অল্প সময়ের জন্য। একবার ৭১ টিভি অফিসে। সম্ভবত কোন টকশো শেষে ফিরছিলেন। আর একবার ধানমন্ডির বিডি নিউজ অফিসে। খুব বেশী কথাবার্তা হয়নি। সামান্য পরিচয়ে ভালো লেগেছে।

আমি রবীন্দ্রনাথ-নজরুল, আইজ্যাক নিউটন-আইনস্টাইন, রুশো-ভলতেয়ার-কার্ল মার্কসকে দেখিনি তাতে কি? কিন্তু তাদের চিনি,জানি। অধ্যয়ন করি। প্রিয়জন। আপনাকে খুব বেশী দেখেছি আপনার পত্রিকা বিডি নিউজের পাতায়। সঠিক তথ্য, উপাত্ত, বিশ্লেষণ নজর কাড়ত। কোন সংবাদ বা তথ্য খটকা তৈরি করলে একজন সংবাদ কর্মী হিসেবে আপনার পত্রিকার শরণাপন্ন হতাম। সাংবাদিক হিসেবে আপনার দায়বদ্ধতা এমনই ছিল। বিভিন্ন টকশো, আলোচনায়ও আপনাকে পেয়ছি। বারবারই মনে হয়েছে পেশার ব্যাপারে আপনি নিরাপোশ ছিলেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কাজ করছে বিডি নিউজে এমন কিছু বন্ধুর সুবাদে জানতাম বেতন কাঠামো ও অন্যান্য ন্যায্য সুবিধা দিতে কর্মীদের গাফিলতি করেননি কখনো।অনেক আর্থিক টানাপোড়েন মাথায় নিয়েও। আপনার প্রতিষ্ঠানের কর্মীরা মাথার ওপর ছাদ হারাল। অভিভাবক শূন্য হল।

এই দু:সময়ে তাদের দেখার লোকটি চলে গেল। এতসব চ্যালেঞ্জ নিয়ে এত বড় প্রতিষ্ঠান টিকিয়ে রাখা, মান ধরে রাখা ভাবনায় ফেলে।

এমন কিছু বয়স হয়নি। মাত্র ৫৯। যেখানে আমাদের গড় আয়ু এখন ৭৫। নানা রকম চ্যালেঞ্জ, ঝঞ্ঝাট ধীরে ধীরে মস্তিস্কে চাপ বাড়াচ্ছিল সম্ভবতঃ। মস্তিস্ক এক পর্যায়ে অপারগ হয়ে পড়ে। তাই রক্ত ক্রন্দন। আপনি ছিলেন একেবারে মাঠ পর্যায় থেকে সিঁড়ি বেয়ে বেয়ে সম্পাদক। এমন খুব বেশি নেই আমাদের সংবাদ মাধ্যমে। বিবিসি, ডেইলিস্টারসহ আরো কিছু সংবাদ মাধ্যম পেরিয়ে শেষ গন্তব্য দেশের শীর্ষ স্থানীয় আধুনিক ও পেশাদার অনলাইন পত্রিকা বিডি নিউজ।

আমাদের আর কিছু করার নেই। শোকাহত হওয়া, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন এইসব। তবে সাংবাদিকতায় আপনার একরোখা, সাহসী, দৃঢ়চেতা পথচলা আমাদের জন্য উদাহরণ হতে পারে। মানুষ হিসেবে কেউ কেউ আপনারও ব্যবচ্ছেদ করবে হয়ত। তবুও তাদের মনে করিয়ে দেব আপনার উক্তিটি " আমিতো সাংবাদিকতাই করতে চেয়েছি"।

নতুন ঠিকানায় ভালো থাকুন।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers