বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

অন্যান্য
  >
একুশে বইমেলা

আগামীকাল থেকে অমর একুশে বইমেলা শুরু

নিউজজি ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১৪:২৪:৫৬

401
  • আগামীকাল থেকে অমর একুশে বইমেলা শুরু

ঢাকা: আগামীকাল ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মেলা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। ২৬ তারিখ বেলা দুইটায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলা উদ্বোধন করবেন। এবার বইমেলার প্রতিপাদ্য থাকবে ‘বহুমাত্রিক বাংলদেশ’। ছুটির দিন ছাড়া অন্যান্য দিন মেলা চলবে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। রাত ৮টার পর মেলা প্রাঙ্গণে প্রবেশ নিষেধ থাকবে। মেলায় ২৫ শতাংশ কমিশনে বই বিক্রয় করা হবে।

১৯৭২ সনের ৮ ফেব্রুয়ারি থেকে প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গনে মেলা হয়ে আসছে। এই মেলার প্রবর্তক চিত্তরঞ্জন সাহা। তিনি তাঁর প্রতিষ্ঠিত ‘স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ’ (পরবর্তীতে ‘মুক্তধারা’) প্রকাশনীর ৩২টি বই দিয়ে এই মেলা শুরু করেন। বইগুলো ছিল বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা। মেলার কলেবর বৃদ্ধি পাওয়ায় মেলাটি ২০১৪ সন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়।

এবার মেলায় ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’, ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার‘, ‘রোকনুজ্জামান খান দাদা ভাই স্মৃতি পুরস্কার’ ও  ‘সর্দার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’ প্রবর্তন করা হবে।   

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers