বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত

নিউজজি প্রতিবেদক ১১ ডিসেম্বর , ২০২৩, ১৬:৩৩:৫৭

  • ২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ১৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনেই রইল। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চারজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৮২৮ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪৫০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১০ শতাংশ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers