বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

একদিনে করোনায় ৮০ জনের মৃত্যু

নিউজজি ডেস্ক ২২ ডিসেম্বর , ২০২৩, ১২:৩৩:৫০

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫১১ জন। সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৭৩১ জন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩৫৬ জন।

এ ছাড়া, অস্ট্রেলিয়ায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮৩ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৪৭ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১৭৩ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। লিথুনিয়ায় আক্রান্ত হয়েছে ৯৮১ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

নিউজজি/এস দত্ত/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers