সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

করোনায় একদিনে দেশে ৬৮ জন শনাক্ত, মৃত্যু ১

নিউজজি প্রতিবেদক ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ১৭:৩৩:৩২

  • ছবি: সংগৃহীত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আরো ৬৮ জন শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে এ ভাইরানে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জনে। এবং মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১৪ হাজার ৭৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ১২৮২ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৩০ শতাংশ। 

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers