বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

করোনায় একদিনে শনাক্ত ৪৪ জন

নিউজজি প্রতিবেদক ১৫ ফেব্রুয়ারি , ২০২৪, ১৮:০৪:৫৫

  • ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে করোনায় শনাক্ত আরও ৪৪ জন হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এ সব রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭৭টি। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে ২০ লাখ ৪৭ হাজার ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers