বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু এক

নিউজজি ডেস্ক ১৭ ফেব্রুয়ারি , ২০২৪, ১৭:৫৭:৫১

  • ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু এক

ঢাকা:  দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ৪৮ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জনে। করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৬ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৪ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৬৪২ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers