বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

একদিনে করোনায় নতুন শানাক্ত ৪৭ জন

নিউজজি ডেস্ক ২৮ ফেব্রুয়ারি , ২০২৪, ১৭:২৩:৩২

  • ছবি: সংগৃহীত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪০৭ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৭৩৭ টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩৯ জনই ঢাকার রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক শূন্য ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৪১০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।-বাসস

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers