সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

অ্যাস্ট্রাজেনেকা বাজার থেকে কোভিড টিকা তুলে নিচ্ছে

নিউজজি ডেস্ক ৮ মে , ২০২৪, ১২:৪১:২২

  • ছবি-ইন্টারনেট

ঢাকা: বাজার থেকে নিজেদের তৈরি সব ধরনের কোভিড-১৯ টিকা তুলে নিচ্ছে ব্রিটিশ-সুইজ ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। বাজারে নতুন ধরনের কোভিড ভাইরাস মোকাবিলার জন্য তৈরি বিভিন্ন ধরনের ভ্যাকসিন বা টিকার উদ্বৃত্ত থাকায় এসব টিকা তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।খবর দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে স্বীকার করেছে ওষুধ নির্মাতা কোম্পানিটি। গতকাল ইউরোপীয় মেডিসিনস এজেন্সি এক নোটিশ জারি করে। যাতে বলা হয়ে, এখন থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আর অ্যাস্ট্রাজেনেকার ওষুধ অনুমোদিত নয়।

উল্লেখ্য, অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে ভুক্তভোগী ও তাঁদের স্বজনেরা ক্ষতিপূরণ হিসেবে মোট ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers