বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

ফের সিঙ্গাপুরে করোনার চোখ রাঙানি, আক্রান্ত প্রায় ২৬ হাজার

নিউজজি ডেস্ক ১৯ মে , ২০২৪, ১৬:৪৮:৪৮

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: সিঙ্গাপুরে গত ৫ থেকে ১১ মে সময়ের মধ্যে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০০ জনে। ফলে দেশটিতে আবারও চোখ রাঙানি শুরু করেছে এই ভয়ানক ভাইরাস। শনিবার (১৮ মে)  রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর দ্য স্টার।

বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুর সরকার করোনার নতুন ঢেউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সংক্রমণের শুরুর অংশে আছি, যেখানে এটি ক্রমাগতভাবে বাড়ছে। এভাবে চলতে থাকলে আর ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই এটা শীর্ষে পৌঁছবে। অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে শেষ দিকে।’

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক্স পোস্টে জানিয়েছে, এর আগের সপ্তাহে করোনায় সংক্রমিত হয়েছিলেন ১৩ হাজার ৭০০ জন। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে ২৫ হাজার ৯০০ হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, কোভিড-১৯ রোগীদের মধ্যে বেশিরভাগই বাড়িতে থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। এর আগের সপ্তাহে যেখানে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮১ জন, সেখানে এবার তা বেড়ে হয়েছে ২৫০। যদিও তাদের মধ্যে আইসিইউতে ভর্তি হয়েছেন মাত্র ৩ জন। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ২।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers