মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

২৪ ঘণ্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত

নিউজজি ডেস্ক  ১২ জুন , ২০২৫, ২২:৩৬:১৬

  • ছবি: সংগ্রহ

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে এই ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। তবে আক্রান্তদের কারও মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ। আর করোনা থেকে সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers