মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

২৪ ঘণ্টায় ৭ জনের করোনা শনাক্ত

নিউজজি ডেস্ক ১৫ জুন , ২০২৫, ১০:৫৯:২৫

  • ছবি: সংগৃহীত

ঢাকা: গত ২৪ ঘন্টায় দেশে ১৩৯টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ০৪ শতাংশ। তবে এই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনা থেকে পাঁচজন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৫০২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন।

সবশেষ গতকাল শুক্রবার করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers