বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

অন্যান্য
  >
করোনাভাইরাস

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

নিউজজি ডেস্ক ২ জুলাই , ২০২৫, ১৮:২৩:২৬

  • ছবি: সংগৃহীত

ঢাকা:  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫ দশমিক শূন্য দুই এক শতাংশ।

চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৬০৯ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers