বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

অন্যান্য
  >
করোনাভাইরাস

২৪ ঘণ্টায় ১৪ জনের করোনা শনাক্ত

নিউজজি ডেস্ক ১০ জুলাই , ২০২৫, ২২:০৫:৩২

  • ছবি: সংগ্রহ

ঢাকা: গত২৪ ঘণ্টায় দেশে ১৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৮১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) ৫ জন, চট্টগ্রাম জেলায় ৫ জন, রাজশাহী জেলায় ৩ জন ও ময়মনসিংহ জেলায় একজনের এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬৭২ জনের। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

সবশেষ গত মঙ্গলবার এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers