শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩

নিউজজি ডেস্ক ২৪ জুলাই , ২০২৫, ১৭:২৭:৪০

  • ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। পাশাপাশি, এ সময়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭১৩ জনে দাঁড়িয়েছে।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers