সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

কিয়েভে রাতের আঁধারে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার

নিউজজি ডেস্ক ২২ ডিসেম্বর , ২০২৩, ১১:১১:৫৯

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে রাজধানী কিয়েভ এবং আশপাশের বিস্তৃত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার জেরে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স।

শহরের মেয়র ভিটালি ক্লিটসকোসহ অন্যান্য কর্মকর্তারা ব্যাপকভাবে বিচ্ছিন্ন আবাসিক এলাকাগুলোতে এই হামলার কথা জানিয়েছেন।

চলতি মাসে দেশটির রাজধানীতে এ নিয়ে ষষ্ঠ দফায় ড্রোন হামলার ঘটনা ঘটল। সর্বশেষ এই হামলায় কারও নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন দুইজন।

মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, রাতের আঁধারে ড্রোন শহরের কেন্দ্রের দক্ষিণে অবস্থিত সোলোমিয়ানস্কি এলাকায় বহুতল আবাসিক ভবনে আঘাত করেছে। এতে ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। যদিও সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

ইউক্রেনের জরুরি পরিষেবা টেলিগ্রামে লিখেছে, হামলার শিকার বিল্ডিংয়ের ২৪, ২৫ এবং ২৬ তলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ এই হামলার ঘটনাটি স্থানীয় একটি প্রসূতি হাসপাতাল থেকে কয়েকশ মিটার দূরে ঘটেছে। পরে শহরের প্রায় সব অঞ্চল থেকেই বিমান হামলার সতর্কতা তুলে নেওয়া হয়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে রাতের আঁধারে বিশাল কমলা শিখা আকাশের দিকে উঠতে দেখা যাচ্ছে। ক্লিটসকো আরও বলেছেন, ড্রোনের টুকরোগুলোর আঘাতে ডিনিপ্রো নদীর পূর্ব তীরে দারনিটস্কি এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে আগুন ধরে গেছে।

তিনি বলেন, সেখানে কেউ আহত হয়নি। অনলাইনে পোস্ট করা ছবিগুলোতে সাইটটির চারপাশে ছড়িয়ে থাকা নির্মাণ সামগ্রী দেখা যাচ্ছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো জানিয়েছেন, ভূপাতিত করা একটি ড্রোনের টুকরো শহরের কেন্দ্রের দক্ষিণে অবস্থিত হলোসিভস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আঘাত করে।

তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছে যেখানে জানালা ভাঙা এবং অ্যাপার্টমেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দেখা যাচ্ছে। এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers